রাজারহাট বিষ্ণুপুরের মিত্র বাড়ির ইতিহাস ও দুর্গা পূজা, উত্তর ২৪ পরগণা
শ্যামল কুমার ঘোষ
সংক্ষিপ্ত ইতিহাস : উত্তর ২৪ পরগণা জেলার রাজারহাটের পাথরঘাটা অঞ্চলে মিত্র পরিবার প্রথমে বসবাস শুরু করেন। পরে এঁরা বিষ্ণুপুরে উঠে আসেন। এই পরিবারের তিনজন স্যর উপাধি পান, স্যর রমেশচন্দ্র মিত্র, স্যর বিনোদচন্দ্র মিত্র ও স্যর প্রভাষচন্দ্র মিত্র। স্যর রমেশচন্দ্র মিত্র ছিলেন প্রথম ভারতীয় চীফ্ জাস্টিস। স্থানীয় স্কুল স্যর রমেশ মিত্র ইনস্টিটিউশনের ( পূর্বের নাম : বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় ) উন্নয়নে মিত্র পরিবারের অনেক অবদান ছিল। বিষ্ণুপুর অম্বিকা সৌদামিনী বালিকা বিদ্যালয়, একটি দাতব্য চিকিৎসালয় ও রমেশ মিত্র লাইব্রেরী মিত্রদের দানে গড়ে ওঠে।
মিত্রদের দুর্গাপুজো বহু পুরানো। একচালা প্রতিমা। প্রতিমার দুপাশে দুর্গার দুই সখি জয়া-বিজয়া অবস্থান করেন। দুর্গাপূজা উপলক্ষ্যে বাড়ির সামনে একটি ছোট মেলা বসে।
সঙ্গের ঠাকুর দালান ও প্রতিমার ছবিগুলো ২০১৮ সালে সপ্তমীর দিন তোলা।
![]() |
| ঠাকুর দালান |
![]() |
| প্রতিমা - ১ |
![]() |
| প্রতিমা - ২ |
![]() |
| প্রতিমা - ৩ |
১) চব্বিশ পরগণা : কমল চৌধুরী
কী ভাবে যাবেন ?
মিত্র বাড়ি যেতে হলে উল্টোডাঙা স্টেশন থেকে ২১১ ( পাথরঘাটা ), পোলেরহাট-শ্যামবাজার, ৯১ C, হাড়োয়া-ডানকুনি বাসে উঠুন। নামুন বিষ্ণুপুরের মিত্র বাড়ি।
---------------------------
অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাস, জ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে এ জন্মে, এমনকি পরজন্মেও বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাস, শ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।
বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির ও বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'মন্দির ও বিগ্রহের কাহিনি'। মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা।
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের চার মাথা মোড়ের হাওড়ার দিকের রাস্তায় ৯৩, মহাত্মা গান্ধী রোডে অবস্থিত হিন্দু সৎকার সমিতি বিল্ডিং-এর দু তলায় ( টেকনো ওয়ার্ল্ড -এর বিপরীতে ) 'রা প্রকাশন ও মুদ্রণের' বিপণি 'রা বইহেমিয়ন'। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন