Durga Puja of Baishnab Das Mallick Bari Kolkata লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Durga Puja of Baishnab Das Mallick Bari Kolkata লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৪ আগস্ট, ২০১৮

Baishnab Das Mallick Bari Durga Puja, Kolkata


 বৈষ্ণব  দাস  মল্লিক  বাড়ির  দুর্গা  পূজা  

শ্যামল  কুমার  ঘোষ 

            কলকাতার  বারোয়ারি  পুজোতে  'কর্পোরেট'  হস্তক্ষেপের  পর  দুর্গাপুজোতে  এল  এক  আমূল  পরিবর্তন।  ক্লাবগুলোর  মধ্যে  শুরু  হল  সুস্থ  প্রতিযোগিতা।  শুরু  হল  থিমের  পুজো।  

            প্রতি  বছর  ক্লাবগুলোর  নতুন  নতুন  থিম  দেখতে  রাস্তায়  মানুষের  ঢল  নামে।  এখন  তো  মহালয়া  থেকেই  শুরু  হয়  ঠাকুর  দেখা।  এই  সব  পুজোতে  পুজোটা  হয়  গৌণ।  কিন্তু  এই বারোয়ারি  পুজোর  বাইরে  আর  এক  রকম  পুজো  হয় কলকাতার  বনেদি  বাড়িগুলোর  থামওয়ালা  ঠাকুরদালানে।  এই  সব  বাড়ির পুজো  কোনটা  একশ  বছরের  পুরানো।  কোনটা  আবার  দু-তিনশ,  এমন  কি  চারশ  বছরেরও  বেশি  পুরানো।  এই  সব  বাড়ির  পুজোর  সঙ্গে  জড়িয়ে  আছে  কিংবদন্তি,  ইতিহাস আর  পরম্পরা।  এখন  হয়তো  আগের  মত  সেই  চোখ-ধাঁধানো জৌলুস  নেই,  ঠিকই।  কিন্তু  এই  সব  বাড়িতে  পুজো  হয় অতীতের  পরম্পরা  মেনে,  নিষ্ঠা  সহকারে।  বাড়ির  বেশির  ভাগ  সভ্য-সভ্যারা  কলকাতার  অন্যত্র,  বাংলার  বাইরে  এমন  কি বিদেশেও  থাকেন।  তাঁরা  পুজো  উপলক্ষ্যে  এক  সঙ্গে  মিলিত হন।  এই  সব  বাড়ির  সাবেকি  পুজোতে  উপস্থিত  হলে  আপনি হয়তো  পৌঁছে  যাবেন  সুদূর  অতীতে।  আজ  বৈষ্ণব  দাস  মল্লিক  বাড়ি। 

বৈষ্ণব  দাস  মল্লিক  বাড়ি :
৩২,  দর্পনারায়ণ  ঠাকুর  স্ট্রিট,  কলকাতা - ৬  ( গিরিশ  পার্ক  থেকে  কালী  কৃষ্ণ  ঠাকুর  স্ট্রিট  বরাবর  এগিয়ে  গেলে  মালাপাড়ার  কাছে। )

সংক্ষিপ্ত  ইতিহাস :  এ  বাড়িতে  'মহিষাসুরমর্দিনী'র  বদলে  পুজো  হয়  শিব-দুর্গা  মূর্তি।  কিন্তু  প্রতিমার  চলচিত্রটি  লক্ষণীয়।  চালচিত্রের  মাঝখানে  আঁকা  থাকে  মহিষাসুরমর্দিনীর  মূর্তি।  দু'পাশে  চামর  হাতে  দুই  সেবক।  এ  ছাড়া  রাধা-কৃষ্ণ,  রাম-সীতা,  চণ্ডীতে  বর্ণিত  কাহিনী,  দশমহাবিদ্যা,  দশাবতার,  নবগ্রহ,  রামায়ণের  কাহিনী  ইত্যাদিও  থাকে।   


বাড়ির  ঠাকুর  দালান  ও  প্রতিমার  ছবি ( ২০১৭ সালে  তোলা ) :


ঠাকুর  দালান

প্রতিমা

            -------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা। 


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

      প্রকাশনীতে বইটা বেস্টসেলার হয়েছে।