সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

Dasghara Ray Bari Durga Puja, Dasghara, Hooghly

                            দশঘরা রায় বাড়ির দুর্গাপূজা 

                           শ্যামল কুমার ঘোষ


            সংক্ষিপ্ত ইতিদাস : দশঘরার রায় বংশে বিপিন কৃষ্ণ রায় ১৮৫১ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন। ১৯১৯ খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। বিপিন কৃষ্ণ রায়ের দান ছিল অসামান্য। তাই তাঁকে দানবীর বলা হত। ব্যবসা করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন এবং দশঘরার জন্য প্রচুর কাজ করেন। দশঘরায় রাজভবনের ফটকের ন্যায় বিরাট ক্লক টাওয়ার সমন্বিত ফটক, বিরাট বাড়ি, ঠাকুরবাড়ি, দুর্গাদালান, মন্দির, চিকিৎসালয় প্রভৃতি নির্মাণ করে তিনি দশঘরা গ্রামটিকে বিশেষ মর্যাদায় ভূষিত করেন। যদিও ফটকের ঘড়িটি এখন নেই। তিনি প্রতি বছর  দশঘরায় দুর্গোৎসব, জন্মাষ্টমী, রামনবমী, ঝুলনযাত্রা ও দোলযাত্রা উপলক্ষ্যে ষ্টার, মিনার্ভা ইত্যাদি থিয়েটারের অভিনেতা-অভিনেত্রীদের দ্বারা অভিনীত নাটকের ব্যবস্থা করতেন। এ ছাড়া যাত্রা ও কবিগানেরও ব্যবস্থা থাকত।   

            তিনি রায় বংশের কুলদেবতা শ্রীশ্রী কৃষ্ণরায় জিউর মন্দির, রাসমঞ্চ ইত্যাদি নির্মাণ করেন। মন্দির প্রাঙ্গনে যাত্রা বা কীর্তনাদির জন্য নাটমন্দির নির্মাণ করে দেন। কৃষ্ণরায়ের নামে তিনি চারদিকে রেলিং দিয়ে ঘেরা বাগানের মধ্যে একটি ঝিল খনন করে তার পাশে মাননীয় অতিথিদের জন্য একটি দ্বিতল ভবন নির্মাণ করেন যা 'ব্রাডলি বার্ট' বাংলো নামে পরিচিত। যদিও তা এখন ভগ্নপ্রায়। Mr. F. B. Bradly Birt, I.C.S. হুগলির তদানীন্তন Magistrate Collector  ছিলেন। তিনি বিশ্রামার্থে এই বাংলোতে প্রায়ই এসে বাস করতেন। সেই সময়ে গ্রামে এই রকম সুরম্য উদ্যান খুবই বিরল ছিল। বাংলোর সামনে এ সম্বন্ধে দুটি ফলক আছে। 

            এখনও প্রতি বছর রায় বাড়ির দুর্গাদালানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দুর্গাদালানে পঙ্খের দশাবতার ও নানা দেবদেবীর মূর্তি এবং অন্যান্য নানা রকম সুন্দর সুন্দর কাজ আছে। যদিও কালের করাল গ্রাসে তা আজ অনেকটাই ম্লান। প্রতিমা একচালা ডাকের সাজে সজ্জিত। ভোগে থাকে নানা মিষ্টান্ন।

    ( সঙ্গের প্রতিমার অন্যান্য ছবিগুলি ২০২৩ সালের সপ্তমীর দিন তোলা। )

ক্লক টাওয়ার সমন্বিত ফটক -১

ক্লক টাওয়ার সমন্বিত ফটক -২

'ব্রাডলি বার্ট' বাংলো -১

'ব্রাডলি বার্ট' বাংলো -২

'ব্রাডলি বার্ট' বাংলো -৩

বাংলোর ফলক - ১

বাংলোর ফলক - ২

রাসমঞ্চের পঙ্খের কাজ 

দুর্গাদালানের পঙ্খের কাজ -১

দুর্গাদালানের পঙ্খের কাজ -২

দুর্গাদালানের পঙ্খের কাজ -৩

দুর্গাদালানের পঙ্খের কাজ -৪

দুর্গাদালানের পঙ্খের কাজ -৫

প্রতিমা - ১

প্রতিমা - ২

প্রতিমা - ৩

            কলকাতা থেকে কী ভাবে যাবেন ?

            হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকালে উঠে তারকেশ্বর স্টেশনে নামুন। সেখান থেকে বাসে বা ট্রেকারে দশঘরা বাসস্টপ। বাসস্টপ থেকে টোটোতে পৌঁছে যান রায় বাড়ি। চুঁচুড়া, গুড়াপ, ধনেখালি থেকেও দশঘরা যাওয়া যায়।

        সহায়ক গ্রন্থ : হুগলি জেলার ইতিহাস ও বঙ্গসমাজ ( দ্বিতীয় খণ্ড ) : সুধীরকুমার মিত্র

                      ---------------------------


অগ্রদ্বীপের গোপীনাথকে নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণের মামলা হয়েছিল এবং সে মামলা প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল। বিষ্ণুপুরের প্রাণের দেবতা মদনমোহনকে মল্লরাজ চৈতন্য সিংহ কলকাতার গোকুল মিত্রের কাছে বন্ধক দিয়েছিলেন। আড়ংঘাটার যুগলকিশোর দর্শন করতে আসা মহিলাদের বিশ্বাসজ্যৈষ্ঠমাসে যুগলকিশোর দর্শন করে পুজো দিলে  জন্মেএমনকি পরজন্মেও  বৈধব্যদশা ভোগ করতে হয় না। বিধবাদেরও পরজন্মে বৈধব্যদশা ভোগ করতে হবে না। অনেক ভক্তদের বিশ্বাসশ্রীরামপুরের বল্লভপুরের রাধাবল্লভখড়দহের শ্যামসুন্দর এবং 
সাঁইবনার নন্দদুলাল -এই তিনটি বিগ্রহ উপবাসে থেকে একই দিনে দর্শন করলে আর
পুনর্জন্ম হয় না।

 বঙ্গের এইরকম চোদ্দোটি মন্দির  বিগ্রহের অজানা কাহিনি নিয়ে আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই  'মন্দির ও বিগ্রহের কাহিনি' মুদ্রিত মূল্য: ৩৯৯ টাকা। 



রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ'। বইটির মুদ্রিত মূল্য - ৫৯৯ টাকা।



 বই দুটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান ( রা বইহেমিয়ন )। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন